বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

০ টি মন্তব্য 9 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
print news | কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। | সমবানী

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন এর আয়োজনে পর্যটন নির্ভর কুয়াকাটার সকল স্টেক হোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । (১৬ এপ্রিল ) বুধবার হোটেল খান প্যালেস্ এর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন অনির্বাণ চাকমা, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন,পটুয়াখালী।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ ইকবাল হোসাইন অতিরিক্ত ডিআইজি (খুলনা -বরিশাল বিভাগ) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাবিবুর রহমান সহকারী পুলিশ সুপার কুয়াকাটা জোন,এম এ মান্নান চৌধুরী সহ-সভাপতি হোটেল মোটেল অনার্স সিয়েশন,হোসাইন আমির সাধারণ সম্পাদক কুয়াকাটা প্রেসক্লাব,কাজী সাঈদ সভাপতি টেলিভিশন সাংবাদিক ফোরাম, মো.জহিরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল, ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), মো. রাসেল খান, ফাইন্যান্স সেক্রেটারি কুয়াকাট হোটেল মোটেলে ওনার্স এসোসিয়েশন, কলিম মাহমুদ, সভাপতি রেস্তোরাঁ মালিক সমিতি, কে এম বাচ্চু সভাপতি ট্যুর গাইড এসোসিয়েশন।

Tourist Police holds meeting with tourism stakeholders in Kuakata2 | কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। | সমবানী

পর্যটকদের সেবা বৃদ্ধি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় বিষয় মতামত তুলে ধরেন বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধিগন। উপস্থিত বিশেষ অতিথিগন কুয়াকাটা উন্নয়নের স্বার্থে এবং পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি।

সভায় প্রধান অতিথি বলেন,সকল সমস্যাগুলো সবাইকে নিয়ে সমাধান করা হবে। পাশাপাশি সকলে স্ব স্ব স্থান থেকে পর্যটকদের নিরাপত্তা ও সেবা বৃদ্ধিতে কাজ করার জন্য আহবান জানান। সভা পরিচালনা করেন শাকওয়াত হোসেন তপু, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক কুয়কাটা রিজিয়ন ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading