শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় তিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

০ টি মন্তব্য 24 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভাণ্ডারিয়া (পিরোজপুর)
print news | ভাণ্ডারিয়ায় তিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন | সমবানী

বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাণ্ডারিয়া শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা ২০২৫। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রুহুল আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার বলেন, “বিজয় মেলা কেবল আনন্দ বা বিনোদনের আয়োজন নয়, এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগ। পাশাপাশি এ আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মেলায় রয়েছে বইমেলা, গ্রামীণ পণ্যের স্টল, খাবারের দোকান, শাকসবজি, কৃষিপণ্য, খেলনা, পোশাক, হস্তশিল্প সহ নানা আয়োজন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading