সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে অবসরপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা পুলিশদের গাজীপুর জেলা পুলিশের সংবর্ধনা

০ টি মন্তব্য 7 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর।
print news | মহান বিজয় দিবসে অবসরপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা পুলিশদের গাজীপুর জেলা পুলিশের সংবর্ধনা | সমবানী

গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) পুলিশ লাইন্স ড্রিল শেডে এসংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, এবং গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।

পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন তার বক্তব্যের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করে। মুক্তিযুদ্ধে অনেক পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহন করে অনেকেই শহীদ হন, অনেকে আহত হন। পুলিশ সদস্য বীরত্বপূর্ণ ভূমিকার জন্য অনেকই খেতাবপ্রাপ্ত হন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান।

এছাড়াও গাজীপুরের অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ, শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading