কাউখালীতে দীর্ঘ ৮ বছর পর প্রাথমিক শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
প্রাথমিক শিক্ষার্থীদের দীর্ঘ প্রায় আট বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বন্ধ থাকার পর ২০২৫ সাল থেকে সারাদেশে আবার একযোগে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চালু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) কাউখালী উপজেলার ৬৭ টি টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আরম্ভ হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় যে, কোমলমতি শিক্ষার্থীদের এই পরীক্ষা ব্যবস্থা মেধা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের বছরে তিনটি মূল্যায়ন পরীক্ষা নেয়া হলে শিক্ষার্থী ও অভিভাবকগণ আগ্রহের সাথে তাদের বইগুলো অধ্যয়ন করে থাকবে। যা তাদের জ্ঞান অর্জনের জন্য খুবই কার্যকর ভূমিকা গ্রহণ করবে।
কাউখালী সদরের কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিথীকা সাহা বলেন, পরীক্ষা পদ্ধতি চালু হওয়ায়, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সবাই খুশি হয়েছেন। সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এদিকে কিছু কিছু পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে ,সহকারী শিক্ষকরা বিদ্যালয় উপস্থিত থাকা সত্ত্বেও তারা পরীক্ষা কেন্দ্রে ডিউটি পালন করছে না। শিক্ষকদের সাথে আলাপ করে জানা গেছে তাদের ন্যায্য দাবিগুলো
পূরণ না হওয়া পর্যন্ত তারা পরীক্ষার কার্যক্রম থেকে বিরত থাকছে। অভিভাবকরা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবিগুলো পরীক্ষার সময় কর্মবিরতি নিলে কোমলমতি শিক্ষার্থীদের মনোবল ভেঙ্গে যাবে ।বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলো কাউখালী উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান ও সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম পরিদর্শন করছেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা জানান, কাউখালীতে সুষ্ঠুভাবে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সমাপনী পরীক্ষার আরম্ভ হয়েছে। যদি কোন শিক্ষকরা পরীক্ষায় অসহযোগিতা করে তাহলে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
