সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে তারুণদের নিয়ে আলোচনা সভা ‘তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিতেই এগিয়ে যাবে নতুন বাংলাদেশ’

০ টি মন্তব্য 3 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
print news | গাজীপুরে তারুণদের নিয়ে আলোচনা সভা 'তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিতেই এগিয়ে যাবে নতুন বাংলাদেশ' | সমবানী

গাজীপুরের জেলা প্রশাসক বলেছেন, তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিতেই এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। মঙ্গলবার (০২ ডিসেম্বর ) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেছেন, তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিতেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে।

তরুণদেরকে কর্মমুখী প্রশিক্ষণ দেয়া, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতার চর্চা এবং মাদকমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ লক্ষ্যে সকল ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণের উদ্দেশ্যে একটি সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য সরকার কাজ করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া,গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন, জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মো: ইউনুস আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক অলকা প্রভা দে, জেলা শিক্ষা অফিসার মো: আল মামুন তালুকদার, জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আলোচনায় অংশ নেন। শেষে তারুণ্যের উৎসবের ওপর তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading