কুয়াকাটায় হচ্ছে তারুণ্যের উৎসব আয়োজনে উপজেলা প্রশাসন।।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক স্লোগান নিয়ে পুরো দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব। এ উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, ট্যুরিজম পার্ক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সুন্দর ও জাকজমকভাবে তারুণ্যের উৎসব উপলক্ষে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা পর্যায়ের সকল বিভাগকে এ কর্মসুচি পালনে সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানান।
বৃহস্পতিবার( ০২ জানুয়ারি) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। এসময় কুয়াকাটার সকল রাজনৈতিক,ব্যবসায়িক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, তারুণ্যের এই উৎসবকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান এবং বীর শহীদদের আত্মত্যাগের চেতনা দৃঢ়ভাবে প্রস্ফুটিত করতে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এই আয়োজনের মূল লক্ষ্য। এবং পর্যটন নগরী কুয়াকাটা এ উৎসবে আগত পর্যটকদের বাড়তি বিনোদন দিবে।
তিনি আরো বলেন, এ আয়োজনে কুয়াকাটা সৈকতে ঘুড়ি উৎসব,ফানুস উৎসব, ফুটবল খেলা,ভলিবল খেলা,পিঠা উৎসব,রাখাইন জলকেলী উৎসব,সমুদ্রে নৌকা দিয়ে তারার মেলা,পালা গান উৎসব,জারি গান উৎসব, ঘোড়ার দৌড়, মিনি ম্যারাথন,হাস ধরা,সাতার প্রতিযোগিতা,নৌ রেলী সহ নানা আয়োজন এর উদ্যেগ নেয়া আছে। কুয়াকাটা সৈকতে উন্মুক্ত কনসার্টে গান পরিবেশন করবেন জাতীয় ও আঞ্চলিক শিল্পীরা।
এ ছাড়া উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও একযোগে উদযাপন করা হবে এ উৎসব। যেখানে থাকবে ক্রিকেট ম্যাচ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা, যুব সমাবেশ, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ,জনসচেতনতা বিষয়ক কার্য ক্রমসহ বিভিন্ন অনুষ্ঠান।
সভায় কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলু গাজী, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, রাখাইন নেতা এমং তালুকদার সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর শুরু হওয়া এ উৎসব ১৯ ফেব্রুয়ারি শেষ হবে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই- প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হচ্ছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
