কোরআনের জন্যই আল্লামা সাঈদীকে বাংলার মানুষ এতো ভালো বাসেন…….. শামীম সাঈদী
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, ভান্ডারিয়া (পিরোজপুর)
আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী বলেছেন আমার পিতা কুরআনের পাখি আল্লামা সাঈদীকে বাংলাদেশ তথা বিশ্বের মানুষ একমাত্র কোরআনের কারণেই ভালবাসতেন।
গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের ভান্ডারিয়ায় ধাওয়া রাজপাশা দরবার শরীফের বার্ষিক ইছালে সাওয়াব ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। তিনি বলেন আল্লামা সাঈদীর বুকে ছিল পবিত্র কোরআন এবং মুখে ছিল হাসি, আল্লামা সাঈদী কোরআনের কারণেই মিথ্যার সাথে কখনোই আপোষ করেননি তিনি সবসময়ই শাহাদাতের তামান্না করেছিলেন।
তিনি আরো বলেন কোরআনের পক্ষে থাকলে সম্মান পাওয়া হবে আর কোরআনের বিপক্ষে গেলেই বেইজ্জতি হবেন যার উদাহরণ ৫ অগাস্ট, স্বৈরাচার শেখ হাসিনা কোরআনের বিপক্ষে ছিলেন বেইজ্জতি হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। জালিমরা কখনোই ক্ষমতায় টিকে থাকতে পারেন না।
আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। ধাওয়া রাজপাশা দরবার শরীফের পীর সাহেব মাওঃ মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেরাত ইনস্টিটিউটের পরিচালক শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুর রাজ্জাক, চকবাজার থানা জামায়াতের আমির মাওঃ মোঃ মাহফুজুর রহমান। ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ আমির হোসেন খান, সেক্রেটারি মাওঃ মোজাম্মেল হোসেন, পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
তিনি আরো বলেন আল্লামা সাঈদী যদি ধর্ষক হন, লুটেরাজ হন, মানবতা বিরোধী হন তাহলে কেন হাজারের উপরে অমুসলিম তার হাতে মুসলমান হয়েছেন। যেটা পৃথিবীর ইতিহাসে অন্য কারো ব্যাপারে শোনা যায়নি। আল্লামা সাঈদীর অপরাধ ছিল তিনি মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত পৌঁছে দিতেন যার কারণেই তাকে স্বৈরাচার হাসিনা সহ্য করতে পারেন নাই,পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে,বাংলার আপামর জনতা ঐক্যবদ্ধ ছিল বলেই আমরা এই স্বৈরাচার জালিম থেকে মুক্ত পেয়েছি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
