চরফ্যাসনের বেগম রহিমা ইসলাম কলেজের নতুন সভাপতির দায়িত্ব পেলেন অধ্যাপক জুয়েল কলেজ পরিদর্শনে শিক্ষার মান উন্নয়নের অঙ্গীকার
প্রতিনিধিঃ
খুরশীদ আলম, চরফ্যাসন, ভোলা
ভোলার চরফ্যাসন উপজেলাধীন শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজের নতুন সভাপতির দায়িত্ব পেলেন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহদী হাসান জুয়েল। শশীভূষণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি।
তিনি শশীভূষণ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়, রসুলপুর নাজিম উদ্দিন আলম ডিগ্রি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভ্রনেলবিশ্ববিদ্যালয়, ইউ কে, সমূহের মেধাবী ছাত্র ছিলেন।
জানাযায় গত ০৪/০২/২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাহাকে এই কলেজের সভাপতির দায়িত্ব দেয়া হলে তিনি এই প্রথম বার আজ সোমবার সকাল ১১টায় কলেজ পরিদর্শন করেন।
এ, সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম, শশীভূষণ থানা শাখা বি এন পি’র নেতা জাহাঙ্গীর আকরাম, কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ । তার সভাপতি পদ লাভে ও কলেজ পরিদর্শনে কলেজের শিক্ষক শিক্ষিকা কর্মচারী বৃন্দ ও ছাত্র ছাত্রীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বলে জানা গেছে।
পরিদর্শন কালে কলেজের নতুন সভাপতি মাহদী হাসান জুয়েল কলেজের শিক্ষার মান উন্নয়নে সকল কে আন্তরিক ভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান এবং ভবিষ্যতে শিক্ষার মান আরো উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
