কুয়াকাটায় টোয়াকের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা, পটুয়াখালী
পর্যটন নগরী কুয়াকাটায় ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)’র নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ)পবিত্র রমজান মাসের ১৭তম দিনে হোটেল গ্রেভার ইন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রোজার তাৎপর্য তুলে ধরা হয়।
টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার। এসময় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান পারভেজ, মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. মোতালেব শরীফ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসীমউদ্দীন বাবুল, ,মহিপুর ইমাম সমিতির সভাপতি মাওলানা মাইনুল ইসলাম মান্নান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কুদ্দুস মাহমুদ,পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক,কুয়াকাটা ইসলামী শাসন আন্দোলন সভাপতি হালিম বেপার, টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি কাজী সাঈদ,শ্রমিকদল সভাপতি মানিক ফকির,ছাত্রদল আহবায়ক জুবায়ের আহমেদ রিয়াজ,কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্টজনরা।
বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। পর্যটন শিল্পের উন্নয়ন পর্যটকদের সেবার মান বৃদ্ধি এবং পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং কুয়াকাটার পর্যটন খাতের উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা ঘটলা কেন্দ্রীয় জামে মসজিদে সানি ইমাম হাফেজ মাওলানা মুফাসির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর রহমান সাইদ প্রধান নির্বাচন কমিশনার ও সদস্য টোয়াক।
দোয়া-মোনাজাত শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের সম্মানে ইফতার অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
