শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ‘এসো হে বৈশাখ’ গানে বরণ হলো নতুন বছর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

০ টি মন্তব্য 12 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে ‘এসো হে বৈশাখ’ গানে বরণ হলো নতুন বছর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা | সমবানী

“এসো হে বৈশাখ, এসো এসো এই কালজয়ী গানের সুর ও বাদ্যযন্ত্রের মূর্ছনায় পিরোজপুরের কাউখালীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল)সকালে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বছরকে বরণ করে নেওয়া হয়।

সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাঘ, সিংহ, পেঁচা ও কুলাসহ গ্রামবাংলার নানা ঐতিহ্যের প্রতিকৃতি প্রদর্শন করা হয়। রঙ-বেরঙের পাঞ্জাবি ও বৈশাখী শাড়িতে সেজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা চত্বরে লোকজ মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading