শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক উল্টে নিহত ৭ জনের বাড়ি দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জে

০ টি মন্তব্য 17 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি , দিনাজপুর।
print news | ট্রাক উল্টে নিহত ৭ জনের বাড়ি দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জে | সমবানী

কুমিল্লার দাউদকান্দিতে ১৪ এপ্রিল মঙ্গলবার ভোরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের বাড়ী দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায়। নিহতের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামে এবং ৩ জনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামে ।

জানা গেছে, দিনাজপুর থেকে নোয়াখালী গামী চাল বোঝাই একটি ট্রাকের উপর উঠে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করার জন্য ঐ এলাকায় যাচ্ছিলেন। মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে তারা নিহত হন।

বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ৪ জন নিহতের সত্যতা পরিচয় নিশ্চিত করেন। নিহতরা হলেন নিশিবাপুর (ভাইগড়) গ্রামের- পলাশের ছেলে সুমন (২১), মজিরুলের ছেলে আবু হোসেন (২৯), রাকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৮) ও একই গ্রামের বিষু মিয়া (৩৪)।

নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রাম থেকে হেলাল উদ্দিন মুঠোফোনে জানান- ১৩জন শ্রমিক ধান কাটার উদ্দেশ্যে স্বল্প ভাড়ায় চাল বোঝায় ট্রাকে রওনা দিয়েছিল। দুঘর্টনায় ৩জন নিহত হয়েছেন এবং ৬জন আহত হয়েছেন। নিহতরা হলেন- খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)।

দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার নিহত কৃষি শ্রমিক পরিবারগুলোর মাঝে চলছে শোকের মাতন। পরিবারের ভরন পোষনের যোগানদাতাদের হঠাৎ মৃত্যুতে , তারা দেখছে অনিশ্চিত ভবিষৎ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading