গণমাধ্যম কর্মীদের সাথে মহিপুর থানার নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
কুয়াকাটা প্রেসক্লাবের গনমাধ্যম কর্মীদেরদের সাথে সদ্য যোগদানকৃত অফিসার্স ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসাইন আমিরের উপস্থাপনায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি, আনোয়ার হোসাইন আনু,সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমূখ। এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন,প্রকৃত সাংবাদিকের কোনো বন্ধু হয় না। সঠিক সময় সঠিক তথ্য প্রয়োজন। আপনারা সাধারণ মানুষের সেবা দেন তাই আমরাও আপনাদের সহযোগিতা করবো। আপনারাও আমাদের তথ্য দিয়ে সাহায্য করবেন।
পুলিশের পক্ষ থেকে আলোচনা করেন মহিপুর থানার এস আই শামসুল ইসলাম – তিনি বলেন, আপনারা সব সময়ের জন্য সঠিক সংবাদ পরিবেশন করে থাকেন এমনটাই আমরা আশা করবো।
সভায় অফিসার্স ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, অনেক সময় আমাদের তথ্য দিতে একটু সময় লাগে । আমরা যখন যাচাই বাচাই শেষ করি তখন আপানাদের কাছে পৌঁছাই। আশা করি আগামীদিনগুলোতে আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্কের মাধ্যমে দেশ ও সমাজের কল্যানে এক সাথে কাজ করতে পারবো
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
