বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর

০ টি মন্তব্য 12 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন,হিলি, দিনাজপুর
print news | হিলিতে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর | সমবানী

দিনাজপুরের হিলিতে মুল্যতালিকা হালনাগাদ না থাকায়,বিক্রয় রশিদ না দেওয়ায় ও অবৈধ পণ্য বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ রবিবার দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারি পরিচালক বোরহান উদ্দিন তাদের এই জরিমানা করেন।

সহকারি পরিচালক বোরহান উদ্দিন বলেন, রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে দাম যেন স্থিতিশীল থাকে ও নায্যমুল্যে যাতে ভোক্তা তার পণ্যটি পায় সেই অধিকার প্রতিষ্ঠা করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কাজ করছে। তারই অংশ হিসেবে আজ হিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় বোতলজাত সোয়াবিন তেলের ক্ষেত্রে কোম্পানিগুলোর কারসাজিতে কৃত্রিম সংকট দেখতে পায়।

সরকার নির্ধারীত দামে যেন বোতলজাত ও খোলা সয়াবিন তেল বিক্রি করা হয় সেই নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া মুল্যতালিকা হালনাগাদ না থাকায়, বিক্রয় রশিদ না দেওয়ায় ও অবৈধ পণ্য বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading