মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক, মোংলা, বাগেরহাট
মোংলায় বিএনপির একটি জনসভায় দেওয়া বক্তব্যকে পুজি করে একটি মহল মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন, মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলী।
রবিবার(১৬ ফেব্রয়ারী)দুপুরে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান, মহান আল্লাহর রহমতে একাধিকবার পবিত্র হজ পালন করার সৌভাগ্য হয়েছে, দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে সমাজের অসহায় ও দারিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
গেল শনিবার শহরের রিমঝিম হল চত্তরে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে একটি জনসভা অনুষ্ঠিত হয়। ওই জনসভায় তিনি সভাপতির বক্তব্যে বলেছিলেন, একটি দল কোরআনের ভুল ব্যাখা মানুষদের বুঝিয়ে ভাওতাবাজি করছে। কিন্তু ওই সুবিধাবাদী গোষ্ঠি তার এ বক্তব্যকে কাটসাট করে নানা ভাবে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের মুসলিম জনগনকে ভুল বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে এমন অপপ্রচারের জন্য জুলফিকার আলী নিন্দা জানান। একই সাথে তিনি যদি অনিচ্ছাকৃত ভাবে কোরআন সম্পর্কে ভুল বলে থাকেন মহান রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করেন। সাথে সাথে অপপ্রচারকারীদেরকে এমন ঘটনা থেকে বিরত থাকার আহবান জানান।
এসময় মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, সাবেক কাউন্সিলর আলা উদ্দিন, আবদুর রাজ্জাক,যুবনেতা তালুকদার মোহাম্মদ নাসির, সাবেক সংরক্ষিত কাউন্সিলর কমলা বেগমসহ কয়েকশত বিএনপির নেতা কর্মি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
