মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরীর খাঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ। আহত ৩০ জন।

০ টি মন্তব্য 9 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রফিকুল ইসলাম, লাখাই
print news | হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরীর খাঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ। আহত ৩০ জন। | সমবানী

লাখাইয়ে ধলেশ্বরীর খাঞ্জা বিলের দখল নিয়ে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ । এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

গতকাল রবিবার দুপুর দেরটা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার স্বজন গ্রামে এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে ব্যর্থ হলে পরে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ধলেশ্বরী বিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শিবপুরের হারিছ মিয়া জনকল্যাণ সমবায় সমিতির এবং স্বজন গ্রামের জিলু মিয়া, বজলু মিয়া ও কামাল মিয়া আনন্দময়ী মৎস্যজীবী সমিতির নেতৃত্ব দিচ্ছেন।

দুই পক্ষের মধ্যে আগেও দুবার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের আহতদের লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে এবং হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, ধলেশ্বরীর খাঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। কয়েক দফা সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। আজ দুপুরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করে। সেনাবাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০-৩৫ জন আহত হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading