শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে প্রবেশপত্র আটকিয়ে বকেয়া টাকা আদায়ের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

০ টি মন্তব্য 11 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে প্রবেশপত্র আটকিয়ে বকেয়া টাকা আদায়ের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ | সমবানী

পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ডিগ্রি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে বকেয়া টাকা আদায়ের অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। এর প্রতিবাদে অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

রবিবার (২২ জুন) দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের দাবির মুখে টাকা আদায়ের সিদ্ধান্ত বাতিল করেন অধ্যক্ষ।

জানা গেছে,চলতি ডিগ্রি ও এইচএসসি পরীক্ষায় সরকারি কাউখালী মহাবিদ্যালয় থেকে ডিগ্রিতে ১১৪ জন ও এইচএসসিতে ২২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

রবিবার পরিক্ষার্থীরা কলেজে তাদের প্রবেশপত্র আনতে গেলে প্রবেশপত্র বিতরণে দায়িত্বপ্রাপ্তরা অধ্যক্ষ মোঃ আব্দুল মালেকর নির্দেশে প্রবেশপত্র আটকে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে তাদের বকেয়া ৫০০ – ২৫০০ টাকা করে দাবি করেন। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, রোববার তারা প্রবেশপত্র আনতে গেলে শিক্ষকরা ৫০০ -২৫০০ টাকা করে দাবি করেন। কিসের টাকা জানতে চাইলে শিক্ষকরা বলেন আমাদের কাছে কলেজের বকেয়া রয়েছে সেই টাকা আদায় করা হচ্ছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে কলেজের অধ্যক্ষ তাদের সাথে সমঝোতায় বসেন। পরে তাদের প্রবেশপত্র দেয়া হয়।

অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক বলেন, ডিগ্রি ও এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবদ কোন টাকা আদায় করা হচ্ছে না। যেসব শিক্ষার্থীর কাছে বেতন, সেশনচার্জ ও পরীক্ষার ফির টাকা বকেয়া রয়েছে তা আদায় করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের প্রবেশপত্র দেয়া হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading