শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্টগার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

০ টি মন্তব্য 19 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কাজী ওমর ফারুক, মোংলা
print news | কোস্টগার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক | সমবানী

অভিযানে সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৩ জুন ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস রিলিজে সাংবাদিকদের এ তথ্য জানান।

আটক ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী হলেন খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা মোঃ সোহেল হোসেন মিঠু (৩৭)।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ জুন) সকাল ৬ টায় কোস্ট গার্ড বেইস মোংলা সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাঁড়াশি অভিযান পরিচালনা করে শরীফ বাহিনীর অন্যতম সহযোগী সোহেল হোসেন মিঠুকে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।

সোহেল হোসেন মিঠুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এধরনের সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।

বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading