শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৩

০ টি মন্তব্য 8 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর, ময়মনসিংহ
print news | তারাকান্দায় মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৩ | সমবানী

ময়মনসিংহের তারাকান্দায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে পঞ্চমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা গেছেন আর আনুমানিক ৫ থেকে ৭ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বাগুন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানা পুলিশ, সেনাবাহিনী সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন ও উদ্ধার কাজে অংশ নেন।

তারাকান্দা থানা সূত্রে জানা যায়, একটি ড্রীমল্যান্ড বাস, সিএনজি, অটোরিকশা, কাভার্ড ভ্যান ও হ্যান্ডট্রলির মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান আর গুরুতর আহত ৫/৭ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল করছে। আর এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে সরকারকে সড়ক নিয়ন্ত্রণে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্ত এসব পরিবারের জন্য স্থায়ী ব্যবস্থা চায় তারা। ৫শ বা ১ হাজার টাকার খাবার পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ হয়ে যাওয়ার মত চিন্তা না করে বরং এসব অসহায় পরিবারের চলার স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সুনির্দিষ্ট ফান্ড দাবি করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading