শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

০ টি মন্তব্য 10 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভান্ডারিয়া (পিরোজপুর)
print news | ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর | সমবানী

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

এ সময় প্রতিমন্ত্রী বলেন,শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচীর আলোকে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধারে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে।

পিরোজপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, পিরোজপুরের ক্যাম্প অধিনায়ক মেজর ইসরাফ হোসাইন ,বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রমিত সাহা, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার, পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন ,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ প্রমূখ।

তিনি আরও বলেন, ভান্ডারিয়ায় এই খালটির একটি গুরুত্বপূর্ণ একটি খাল এটি পুনঃখনন হলে এলাকার কৃষি, মৎস্য এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।

পানি সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, খাল পুনঃখননের ফলে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading