শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 7 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত | সমবানী

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, সোমবার (১৬ মার্চ) বিকাল তিনটায় উপজেলা পরিষদের হল রুমে আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রলয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার সুব্রত কর্মকার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন,বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, কাউখালী এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি বলেন, সততার সাথে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, কাজের গতি বাড়াতে হবে।

সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এলাকার সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুষ্কৃতকারীরা এলাকায় থাকতে পারবে না। সরকারের কোন সম্পদ যেন অপচয় না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এর আগে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩৭ নং শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন ও উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading