বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ভয়াবহ আগুনে দোকান পুড়ে ছাই হয়ে গেছে/১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

০ টি মন্তব্য 10 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে ভয়াবহ আগুনে দোকান পুড়ে ছাই হয়ে গেছে/১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি | সমবানী

পিরোজপুরের কাউখালীতে আগুনে দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, রবিবার ২ মার্চ গভীর রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না ক্লাবঘর বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গভীর রাতে বাজারে পাশে সাবেক ইউপি মেম্বার উত্তম কুমারের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে তার স্ত্রী বাজারের আগুন দেখে চিৎকার করে। এসময় লোকজন তার চিৎকারে জড়ো হয়ে আগুন নিভাতে গেলে ইতিমধ্যে ইউপি মেম্বার ফিরোজ খানের ছেলে মাহফুজ খানের মুদি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।

পাশে মিল্লাত খানের ঔষধের ফার্মেসীসহ আরো দুটি দোকান আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এলাকাবাসী প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই মুদির দোকানদার মাহফুজ খানের দোকানটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

ইউপি মেম্বার ফিরোজ খান বলেন, রাতের বেলা কে বা কাহারা শত্রুতা মূলক তার ছেলের দোকানে আগুন লাগিয়ে দেয়। এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান জানান, ঘটনা শুনে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে দেখা হবে।

সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, রাতের সয়না গ্রামের ক্লাব বাজারের বর্তমান ইউপি মেম্বার ফিরোজ খানের ছেলের দোকান আগুনের সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading