নবাবগঞ্জে ট্রাকের পিছনে ধাক্কা দেওয়ায় গাড়ি চালায় চালক নিহত আহত -১
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় করতোয়া কুরিয়ার সার্ভিস পরিবহনের চালক নিহত ও হেলপার আহতের ঘটনা ঘটেছে।
রোববার (২ মার্চ) দিবাগত রাত্রী ২ঘটিকায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জের তুলসী গঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়,দিনাজপুর হতে ঘোড়াঘাট গামী করতোয়া কুরিয়ার সার্ভিসের গাড়ি অসাবধানতাবশত চালানোর কারণে সামনে পণ্য বোঝাই অন্য একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। উক্ত দূর্ঘটনায় যান চলাচল ব্যাহত হলে বিরামপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। গুরুতর আহত অবস্থায় চালক ও হেলপারকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরবর্তীতে চালক জাহিদুরকে (৩২) মৃত ঘোষণা করেন।মৃত জাহিদুর বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত হেলপার আরাফাত (২৫)গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার শফিকুল ইসলামের ছেলে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল মতিন বলেন, রোববার রাতে সড়ক দুর্ঘটনায় করতোয়া কুরিয়ার সার্ভিসের চালক জাহিদুরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের গাড়িটি উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
নবাবগঞ্জ থানায় এ বিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
