মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় এসডিএফ এর স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 5 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভাণ্ডারিয়া (পিরোজপুর)
print news | ভাণ্ডারিয়ায় এসডিএফ এর স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত | সমবানী

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর গৌরীপুর ক্লাস্টারে উদ্যোগে উপজেলা পর্যায়ে একদিনের স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।

তিনি তার বক্তাব্যে বলেন, এসডিএফ যে সব প্রকল্প বাস্তবায়ন করছে, তা গ্রামীণ দারিদ্র্য হ্রাস, নারী ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে। এই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে স্থানীয় স্টেকহোল্ডারদের সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পিরোজপুর জেলা ব্যবস্থাপক ড: অসীম কুমার সাহা এর সভাপতিত্বে এবং আই.সি.বি কর্মকর্তা মোঃ মেজবা উর রহমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্তকর্তা ডাঃ সুদেব সরকার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রন্তেশ্বর কুমার মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঈনুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব হাওলাদার, এসডিএফ এর ক্লাষ্টার অফিসার এ কে এম মাহফুজুর রহমান।

এছাড়াও কর্মশালায় স্থানীয় সরকার, বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধি, নারী উদ্যোক্তা, কৃষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading