বামনায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম দোয়া ও শোক ঘোষনা
প্রতিনিধিঃ
মোঃ নাসির মোল্লা বরগুনা বামনা
আজ ৩০/১২/২০২৫ রোজ মঙ্গলবার বেলা ১০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধান মন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে
তার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম দোয়া ও শোক ঘোষনা করেন বামনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোর ৬ ঘটিকায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং দলটির মিডিয়া সেল খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি গ্রেপ্তার ও কারাবাসের মতো কঠিন সময় অতিক্রম করলেও কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র ও দলীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
খালেদা জিয়ার মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। শোক সংবাদ মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন। দলটি
কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্ততা প্রকাশ করে বামনা উপজেলা জাতীয়তাবাদী দল সাতদিনের শোক ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায় আবুল কালাম আজাদ আকন রানা, উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব রুহুল আমিন শরিফ উপস্থিত ছিলেন এ্যাডঃ জহিরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
