গাজীপুরের পূবাইলে হাত-পা বেঁধে ফ্ল্যাট বাসায় ডাকাতি ।
প্রতিনিধিঃ
সুব্রত চন্দ্র দাস, গাজীপুর
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ফ্ল্যাট বাসায় গ্রিল কেটে গৃহকর্তা ও ভাড়াটিয়া পরিবারের সবার হাত-পা চোখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
প্রায় ৬লাখ টাকা, ৮ভরি স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল।ডাকাতেরা একটি কালো হাইয়েচ গাড়িতে চলে যাওয়ার পর খবর পেয়ে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে তাদের বাঁধন খুলে মুক্ত করেন।
বৃহস্পতিবার ভোর রাত ৪টা থেকে শুরু করে ফজরের আযানের আগ মূহুর্ত পর্যন্ত এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি ঘটে নগরীর পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার দিঘির উত্তর পাড় বদুর টেক এলাকার সাইদুল ইসলামের বাড়িতে। সাইদুল ইসলাম একই এলাকার নুর মোহাম্মদের ছেলে।
গৃহকর্তা সাইদুল জানান ৪-৫ জন ডাকাত ২য় তলার বারান্দার গ্রীল কেটে কালো রঙ্গের মাংকি টুপি পরা অবস্থায় বাড়িতে ঢুকেই সবার হাত-পা রশি দিয়ে বেঁধে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবাইকে মারধর করে। ওই সময় আমার নগদ প্রায় ৫ লাখ টাকা ও আমার মেয়ের ঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নিচতলার এক ভাড়াটিয়ার কিস্তির ৭০ হাজার টাকা, দুটি স্বর্ণের চেইন, অন্য ভাড়াটিয়ার একটি মোবাইল ও ২৭ হাজার টাকা অস্ত্রের মুখে নিয়ে নেয়।তবে ডাকাতদলের মধ্যে বাড়ির বাইরে কতজন ছিল সেইটা আমি জানিনা।
ডাকাতির বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল
ইসলাম জানান ডাকাতির অভিযোগ পাইনি পাইলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
