ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিএনপি আহ্বায়কের শিক্ষা উপকরণ বিতরণ।
প্রতিনিধিঃ
আতিকুর রহমান শিপন, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। আজ ১০ এপ্রিল, বুধবার পরীক্ষার শুরু হওয়ার আগেই ঈশ্বরগঞ্জ বিশেশ্বরী পাইলট হাই স্কুল গেটের সামনে শিক্ষার্থীদের হাতে তিনি নিজেই এসব উপহার সামগ্রী তুলে দেন।
প্রায় ৫ হাজার ৫০০ পরীক্ষার্থীর মাঝে বিতরণ করা এসব উপকরণে ছিল একটি ট্রান্সপারেন্ট ফাইল, দুটি কলম, একটি স্কেল, একটি পেন্সিল, একটি ইরেজার, একটি শার্পনার এবং একটি শুভেচ্ছা বার্তা।
বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, উপজেলা ছাত্রদল আহ্বায়ক ফরহাদ আহম্মেদ চকদার এবং সদস্য সচিব হারুনুর রশিদ হারুন সহ প্রমুখ।
প্রকৌশলী মাজেদ বাবু বলেন, “আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে এই শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি পরীক্ষার্থীদের হাতে। তারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সেই কামনা করছি।”
তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সাহস ও উৎসাহ যোগায়, যা সমাজে আশার আলো ছড়িয়ে দেয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
