শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো নিয়মিত চক্ষু রোগের চিকিৎসা সেবা শুরু

০ টি মন্তব্য 8 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিপ্লব দাস, বোয়ালখালী
print news | বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো নিয়মিত চক্ষু রোগের চিকিৎসা সেবা শুরু | সমবানী

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো নিয়মিত চক্ষু রোগের চিকিৎসা সেবা চালু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) হিসেবে ডা. জাহাঙ্গীর আলম যোগদান করেছেন।

এ উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

আগামী ৮ ফেব্রুয়ারি, রবিবার থেকে ডা. জাহাঙ্গীর আলম নিয়মিতভাবে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু রোগের চিকিৎসা প্রদান করবেন। এতে করে উপজেলার সাধারণ মানুষ বিশেষ করে দরিদ্র ও প্রত্যন্ত এলাকার রোগীরা চোখের চিকিৎসা সহজেই গ্রহণের সুযোগ পাবেন।

স্থানীয়রা মনে করছেন, বোয়ালখালীতে এই প্রথম সরকারি পর্যায়ে নিয়মিত চক্ষু চিকিৎসা সেবা চালু হওয়ায় স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হলো।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading