মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস উদযাপন

০ টি মন্তব্য 24 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিপ্লব দাস (চট্টগ্রাম)
print news | বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস উদযাপন | সমবানী

সোমবার (১২ মে) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফারী ডে।

এ উপলক্ষে সকল সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের উপস্থিতিতে কেক কাটেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।

এ সময় ডা. জিতি তার বক্তব্যে বলেন, “হাসপাতালের প্রাণ হলো নার্স ও মিডওয়াইফগণ।নার্সরা একটু হাসিমুখে রোগীর সাথে কথা বললে রোগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায়।

আমি জানি আপনারা অনেক ভালো কাজ করছেন।আশা রাখছি ভবিষ্যতেও সেবার মানসিকতা নিয়ে কাজ করে যাবেন।

সবশেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি সকল সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের প্রতি তাদের দায়িত্বশীল আচরণ ও সামগ্রিক আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য প্রতিবছর ১২ মে তারিখে আন্তৰ্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মাৰ্গদৰ্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন – নার্সিং একটি পেশা নয় সেবা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্ৰতি শ্ৰদ্ধা জানাবার সাথে বিশ্বের ধাত্রীদের রোগীদের প্ৰতি দেওয়া স্বাস্থ্যসেবার জন্য কৃতজ্ঞতা প্ৰকাশ করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading