শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে কার-মোটরসাইকেল সংঘর্ষে ২জন আহত

০ টি মন্তব্য 10 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিপ্লব দাস, বোয়ালখালী
print news | বোয়ালখালীতে কার-মোটরসাইকেল সংঘর্ষে ২জন আহত | সমবানী

চট্টগ্রামের বোয়ালখালীতে কারের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সারোয়াতলী গ্রামীণ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দাশের দীঘি থেকে আসা একটি কারের সাথে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতরা হলেন সারোয়াতলীর সিরাজের ছেলে ইমরান হোসেন (৩০) ও একই এলাকার রওশন আহমদের ছেলে মো. ইমন (৩০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে ইমনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading