বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে হবে

০ টি মন্তব্য 7 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

আলহাজ্ব মাওলানা এমরান আলম
print news | রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে হবে | সমবানী

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের বৈঠক শুক্রবার বাদ তারাবীহ লালদিঘীরপাস্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, ডা: মাওলানা মোস্তাফা আহমদ আজাদ, মাওলানা জিলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আবুল কালাম, হাফিজ সাইফুল ইসলাম, মাওলানা আইয়ুব আলী কামালী, মুহাম্মদ সিকন্দর আলী প্রমুখ।

সভাপতি তার বক্তব্যে বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী রমজান মাস শুরু হয়েছে।

রমজান এলে প্রতিটি দেশে দ্রব্যমূল্য কমে যায়। অথচ আমাদের দেশে কতিপয় অসাধু ব্যবসায়ীর চক্রান্তে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জোর দাবি জানাচ্ছি।

বিশেষ করে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি দিনের বেলা হোটেলসমূহ বন্ধ রাখতে হবে এবং হোটেল শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। তিনি তার বক্তব্যে সেহেরী, ইফতার ও তারাবীর নামাজের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানান।

বৈঠকে বিগত মাসের রিপোর্ট পেশ পর্যালোচনা ও আগামী ১২ রমজান ২ মার্চ তালতলাস্থ গুলশান হোটেল এন্ড পার্টি সেন্টারে রাজনীতিবীদ, সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে তাক্বওয়া অর্জনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading