বানারীপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
প্রতিনিধিঃ
সাব্বির হোসেন, বানারীপাড়া, বরিশাল
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালের বানারীপাড়ায় একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শহীদ মিনার প্রাঙ্গণ তখন পরিণত হয় শোক, ভালোবাসা ও গর্বের মিলনমেলায়।
এসময় পুষ্পস্তবক অর্পণ করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ মুনিব, থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান, বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জু খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির আহমেদ সুমন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলামসহ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বানারীপাড়া প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
শহীদ মিনার প্রাঙ্গণজুড়ে ছিল নীরবতা ও শ্রদ্ধার আবহ। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের সেই অমর আত্মত্যাগ আজও বাঙালির চেতনায় অনির্বাণ প্রেরণা হয়ে আছে। বানারীপাড়ার এই শ্রদ্ধাঞ্জলি যেন নতুন প্রজন্মকে ভাষা ও সংস্কৃতির প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
