সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় মর্যাদা ও আইনগত সুরক্ষা নিশ্চিতের দাবি সংবাদ সম্মেলন

০ টি মন্তব্য 12 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লালমনিরহাট
print news | গণঅভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় মর্যাদা ও আইনগত সুরক্ষা নিশ্চিতের দাবি সংবাদ সম্মেলন | সমবানী

বৃহষ্পতিবার (১৬-১০-২০২৫) বিকেল ৪টার পর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় মর্যাদা ও আইনগত সুরক্ষা নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এক সংবাদ সম্মেলন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ারিয়র্স ওফ জুলাই (Warriors of July) লালমনিরহাট, আহবায়ক, আশিকুর রহমান আশিক।

লিখিত বক্তব্য:

গণতান্ত্রিক চেতনা, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ধারাবাহিকতায় আমরা দাবি জানাচ্ছি জাতীয় ঐক্যমত কমিশন ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫”-এর আলোকে দেশের জালাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহতদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, মর্যাদা এবং আইনগত সুরক্ষা অবিলম্বে নিশ্চিত করা হোক।

শুরুতরভাবে আহত হন এবং অনেকেই চিরতরে পঙ্গুত্ববরণ করেন। তারা রাষ্ট্রের গণতান্ত্রিক অর্জনের গণঅভ্যুত্থানের সময় অসংখ্য ছাত্র-জনত্য দেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের সংগ্রামে অংশ নিয়ে জীবন্ত প্রতীক এবং জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। যেভাবে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক তেমনি আহতদের প্রতিও রাষ্ট্রের নৈতিক, মানবিক ও সাংবিধানিক দায়িত্ব রয়েছে।

আমাদের দাবিসমূহ:

০১/ জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে এবং তাঁদের ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদেরকে “জুলাই আহত বীর” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

০২। আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

০৩। উক্ত দাবিসমূহ “জুলাই জাতীয সনদ ২০২৫”-এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

Warriors of July গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন-এর পক্ষ থেকে দাবি: আমরা, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা, রাষ্ট্রের কাছে আমাদের রক্ত ও আত্মত্যাগের স্বীকৃতি দাবি করছি। আমরা কোনো অনুগ্রহ নয়, আমাদের ন্যায্য অধিকার চাই।

আমরা চাই রাষ্ট্র আমাদের আইনগত ও সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা দিক।

আমরা বিশ্বাস করি শহীদদের পাশাপাশি পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা যারা জুলাই গণঅভ্যুত্থানের চিরস্থায়ী সাক্ষ্য হয়ে আছেন তাদের সম্মান দেওয়া মানেই মক্তিকামী জনগণের মর্যাদা রক্ষা করা।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading