রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠিত।।

০ টি মন্তব্য 16 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি
print news | দুমকিতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠিত।। | সমবানী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শ্রীরামপুর ইউনিয়ন শাখার ৫নং ওয়ার্ডের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬অক্টোবর) বিকাল সাড়ে চারটায় উপজেলার জামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আয়োজিত সভা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রুহুল আমিন হাওলাদার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান জোমাদ্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন টিটু খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম মৃধা।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহীন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম সরদার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক মৃধা, তাতীদলের আহ্বায়ক মোঃ মাসুদ সরদার , ওলামা দলের আহ্বায়ক মাওলানা মাসুম বিল্লাহ, সদস্য সচিব রহমাতুল্লাহ ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম কিবরিয়া প্রমুখ।

উক্ত সভায় ওয়ার্ড বিএনপির পাঁচ শতাধিক নারী-পুরুষ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading