বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২ ‍উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে

০ টি মন্তব্য 13 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
print news | চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২ ‍উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে | সমবানী

চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২ ‍উদ্‌যাপন উপলক্ষে আজ (১০ এপ্রিল) বৃহষ্পতিবার মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নোবেল চাকমা (পিপিএম)সহ, বিভিন্ন অফিসের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় ১৪ এপ্রিল জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের পর বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ধারণ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে প্রতিবছর বাঙালি জাতি নববর্ষ উদ্‌যাপন করে থাকেন। এ বছরও আনন্দমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমরা বাংলা নববর্ষ উদ্‌যাপন করবো।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading