কুয়াকাটার জেলের জালে ধরা পরলো ১৪ কেজি ওজনের পোয়া মাছ।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলের জালে ধরা পড়লো ১৪ কেজি ওজনের একটি সামুদ্রিক লম্বু পোয়া মাছ। যা তিনি বিক্রি করেন প্রায় ১০ হাজার টাকায়। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার ( ৫ নভেম্বর ) রাতে জালে আটকা পরে এই মাছটি। জেলে ইলিয়াস মাঝি উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মুলত ছোট্ট ট্রলার নিয়ে লাক্কা কোড়াল মাছ শিকার করে থাকেন। তার কোড়ালের জালে এই মাছটি পাওয়ার পর কুয়াকাটার মাছ বাজারে মেসার্স সাথী ফিসের আড়তে উঠালে নিলাম ডাকে আল-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী ৭৫০ টাকা কেজি ধরে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
ইলিয়াস মাঝি বলেন,২২ দিনের অবরোধ কাটিয়ে আমরা সমুদ্রে মাছ ধরতে গেলে। লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি আমাদের জালে ধরা পরে । মাছটি পেয়ে সাথে সাথে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। এতো বড় পোয়া এর আগে আমার জালে কখনো ধরা পরেনি।
মৎস্য ব্যবসায়ী আল-আমীন জানান, সচারাচর এই মাছ সমুদ্রে ধরা পড়ে না। অনেক দিন পর এতো বড় মাছ এই বাজারে উঠলো।নিলাম ডাকা হল দরদামের মাছটি আমি পাই। মাছটি ঢাকায় বিক্রির উদ্দেশ্য পাঠাবো।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই মাছটির নাম লম্বু পোয়া। বছরের দুইবার সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার পাশাপাশি সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারনে ইলিশের পাশাপাশি এখন পাঙ্গাশ, পোয়া, কোড়ালসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
