বোরহানউদ্দিনে পরিকল্পিত অগ্নিসংযোগ, দোকানে ঘুমন্ত ফজলুল হকের অলৌকিক প্রাণরক্ষা
প্রতিনিধিঃ
মিসেস অনন্যা হাওলাদার, বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি মুদি দোকানে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভয়াবহ এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দোকান মালিক মোঃ ফজলুল হক, যিনি ঘটনার সময় দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন।
এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী শিমুল হোসেন (৩৬), পিতা মোঃ ফজলুল হক। তিনি উপজেলার ছোট মানিকা এলাকার ০৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযোগে উল্লেখ করা হয়, মোঃ ফজলুল হক মিলন বাজারে দীর্ঘদিন ধরে একটি মুদি দোকানসহ ডিজেল ও পেট্রোলের ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে আনুমানিক ১টার দিকে দোকান বন্ধ করে তিনি দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন।
পরদিন ৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে দোকানের সামনে গিয়ে তার ছোট ছেলে মোঃ শিবলু দেখতে পান, দোকানের সাটারের নিচের ফাঁকা অংশ দিয়ে ডিজেল ঢেলে আগুন লাগানো হয়েছে। পরে দোকান খুলে দেখা যায়, আগুনে দোকানের ভেতরে থাকা কাঠের শোকেস, গ্লাসসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।
ঘটনাটি দেখে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন দেওয়ার স্পষ্ট আলামত দেখতে পান। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযোগকারী জানান, ধারণা করা হচ্ছে—৫ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে দোকানটিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। তবে আল্লাহর অশেষ রহমতে দোকান মালিক মোঃ ফজলুল হক ঘুমন্ত অবস্থায় থাকলেও প্রাণে বেঁচে যান, যা এলাকাবাসীর কাছে এক বিস্ময়কর ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে।
ঘটনার বিষয়ে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ শেষে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগকারী প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
