সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সকল মসজিদের ইমাম সাহেব ও মোয়াজ্জিনদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা দেওয়ার আশ্বাস মেজর হাফিজ।।

০ টি মন্তব্য 14 ভিউ 9 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ কবির হোসেন চাপরাশি, তজুমদ্দিন
print news | বাংলাদেশের সকল মসজিদের ইমাম সাহেব ও মোয়াজ্জিনদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা দেওয়ার আশ্বাস মেজর হাফিজ।। | সমবানী

আজ ০৬/০২/২৬ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় তজুমদ্দিন উপজেলার দক্ষিণ শম্ভপুর ইউনিয়ন বিএনপি আয়োজনে খাসেরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় আয়োজন করা হয়।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট ক্রীড়াবি, বীর মুক্তিযোদ্ধা লালমোহন তজুমদ্দিন এর গণমানুষের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের মনোনীত প্রার্থী, জননন্দিত নেতা, লালমোহন, তজুমদ্দিন থেকে সাবেক ছয় বারের সংসদ সদস্য ও মন্ত্রী জনাব আলহাজ্ব মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চাঁদপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান, তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সম্মানিত সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এ কে এম মহিবুল্লাহ নগর। ভোলা জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাসেদ দক্ষিণ শম্ভুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ জাকির হোসেন হাওলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর সম্ভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ নিরব মিয়া, হাসান মাকসুদ বাবুল, তজুমদ্দিন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম মহিউদ্দিন জুপিকার, তজুমদ্দিন উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম,

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ভোলা জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক জনাব গিয়াস উদ্দিন পঞ্চায়ে, দক্ষিণ বিএনপির সভাপতি জনাব মোঃ জান্টু মিয়া, দক্ষিন শাস্ত্রা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর মিয়া তজুমদ্দিন উপজেলা ছাত্রদল সভাপতি জনাব মোঃ মামুন, তজমুদ্দিন উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব কবির হোসেন সাপ্রাসী, সহ তজুমদ্দিন উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল জিয়া মঞ্চ, এবং দক্ষিণ শম্ভু পুর যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন

মেজর হাফিজ বলেন,
আমাদের বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে আমরা যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছি, তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলাদের ফ্যামিলি ক্যাট, এবং পুরুষদের কৃষিকাজ, এগুলো বাংলাদেশের সকল অসহায় মহিলা ও কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে

আমরা প্রতিটি মানুষ পাঁচটি আমল যদি সঠিকভাবে পালন করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে বেহেস্ত দিলে দিতে পারেন। আমলটি হচ্ছে কালেমা, নামাজ,রোজা, হজ্ব, যাকাত, আপনারা গুজব কোন কথার কর্ণপাত করবেন না,

প্রিয় নেতা আর বলেন, আপনারা জানেন ১২ই ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে আমাকে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের টিকেট দেয়া হয়েছে তাই আমি আপনাদের কাছে এসেছি ধানের শীষ মার্কার ভোটের জন্য। আমি কোন চেয়ারম্যান কোন নাম্বারে ভোটের জন্য আসিনি। আমি এসেছি আমার ধানের শীষ প্রতীকের ভোটের জন্য। আপনারা আমাকে ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে সকল জনগণ ও মা বোনদের কাছে আসা ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে মেজর হাফিজ আরো বলেন,
আজকের এই দক্ষিণ শম্ভুপুর স্কুল মাঠের জনসভা হাজার হাজার মহিলাদের উপস্থিতি দেখে আমার মন ভরে গেল এ উপস্থিতি যেন আগামী ১২ তারিখ ধানের শীষ মার্কা ভোট দেওয়ার আহবান জানিয়ে সকল মহিলাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সবার সমাপ্তি ঘোষনা করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading