আগামীকাল দিনাজপুর-৬ আসনের বিরামপুরে আসছেন তারেক রহমান
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল ৭ ফেব্রুয়ারী শনিবার দিনাজপুর-৬ আসনের বিরামপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনি জনসভায় যোগ দিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিরামপুর সরকারি কলেজ মাঠে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য দিবেন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বর্তমানে বিরামপুর সরকারি কলেজ মাঠে পুরোদমে চলছে জনসভার মঞ্চ তৈরির কাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির প্যান্ডেল ও মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। জনসভায় আগত মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশাল এলাকা জুড়ে স্বেচ্ছাসেবক দল কাজ করছে।
উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনি জনসভায় যোগ দিতে তাঁর সফর সূচি মতে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনি জনসভায় দেওয়ার কথা রয়েছে।
জনসভা শেষে এদিন দিনাজপুর শহরে গিয়ে তার নানা, নানি ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নির্বাচনি সমাবেশে তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ডিবি ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
বিরামপুর উপজেলার বিএনপির সভাপতি শফিকুল আলম জানিয়েছেন,এই জনসভা হবে উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম গণসমাবেশ। তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য দিনাজপুর ও আশপাশের জেলা থেকে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বিরামপুর জনসমুদ্রে পরিণত হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
