পাইওনিয়ার ইসলামিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে পাইওনিয়ার ইসলামিক স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ডিসেম্বর) সকালে উপজেলার জৈনা বাজার স্কুল প্রাঙ্গণে আনন্দঘন এবং উৎসব মুখর পরিবেশে স্কুলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি মুহাম্মদ আব্দুল্লাহ তারেক রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ সংযোগের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ শাহাদত হোসাইন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন,পাইওনিয়ার ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আতিকুর রহমান আফির, পাইওনিয়ার স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব ইসলাম রবিন । স্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী ও অভিভাবক রাশেদুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষক এবং অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে সক্ষম হয়। আমরা সন্তানদের শিক্ষিত করতে যতটা পরিশ্রম করি, তাকে ভালো মানুষ হিসেব গড়ে তুলতে ঠিক ততটা পরিশ্রম করতে হবে। তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সু-নাগরিক হিসেব গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকে শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তাদের থেকে পরিবার এবং সমাজ ভালো কিছু পাবে। পাইওনিয়ার ইসলামিক স্কুলকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।পরে অতিথিরা উপস্থিত থেকে ছাত্র/ছাত্রীদের ফুল দিয়ে সংবর্ধনা, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা,ছাত্র,ছাত্রীসহ অভিভাবক,অভিভাবিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
