বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর -৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি’র মনোনীত প্রার্থী ডা: বাচ্চু

০ টি মন্তব্য 13 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
print news | গাজীপুর -৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি'র মনোনীত প্রার্থী ডা: বাচ্চু | সমবানী

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে মনোনীত ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়নপত্র জমা দিলেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন- গাজীপুর -৩ বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।” তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সভাপতি পীরজাদা রুহুল আমিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, গাজীপুর জেলা কৃষক দল নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading