মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি আদায়ে রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনে ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে

০ টি মন্তব্য 21 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | দাবি আদায়ে রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনে ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে | সমবানী

দাবি পূরণ না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে কর্মবিরতিতে রেলওয়ের রানিং স্টাফরা; ফলে সোমবার মাঝরাতের পর সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।

সমস্যার সমাধানে সোমবার ঢাকার কমলাপুরে আন্দোলনকারী রানিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন রেলওয়ের কর্মকর্তারা। তবে বৈঠকে কোনো সুরাহা হয়নি। আরে আন্দোলনের কারণে সারা দেশের ন্যায় সিলেটেও আটকা পড়েছেন ট্রেন যাত্রীরা। অনেকে সড়কপথে গন্তব্যে যেতে পারছেন না অর্থনৈতিক কারণে।

রানিং স্টাফদের আন্দোলনের কারণে সারাদেশের ন্যায় সিলেটে ও আটকা পড়েছে ট্রেন যাত্রীরা। রানিং স্টাফ বলতে ড্রাইভার, লোকো মাস্টার , গার্ড, টিটিই কে বুঝায়। সিলেটে এদের সংখ্যা প্রায় ১৫ জনের মত ।

রাত, ১২ টার পর সিলেট থেকে কোন ট্রেন না থাকলেও ভোর বেলা কালনি ট্রেন থাকায় প্ল্যাটফর্মে এসে বিপাকে পড়েছে ওই ট্রেনের যাত্রীরা । রেলওয়ে নিয়ম অনুযায়ী অনলাইনে করা টিকিট অনলাইনে রিফান্ড হবে এবং কাউন্টার থেকে করা টিকেট রিফান্ড করা হবে নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে। রিফান্ডের বিষয়ের সত্য নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার সজীব।

তিনি জানান আজ সিলেট থেকে উপপন বন্ধ ছিলো।তবে উদয়ন এক্সপ্রেস যথারীতি সময়ে সিলেট থেকে ছেড়ে গেছে যেসব ট্রেন স্টেশন থেকে ছেড়ে গেছে সেগুলো যথারীতি গন্তব্য পৌঁছবে বলেও জানান তিনি ব্রিটিশ আমলের ন্যায় পূর্ব থেকে সিলেটের কুলাউড়া রেলওয়ে জংশন থাকার কারণে এখনো সেখান থেকেই রেলওয়ে রানিং ফদের সকল কিছু পরিচালিত হচ্ছে। আন্দোলনকারীদের সংখ্যাও রয়েছে সেখানে বেশি নাম প্রকাশে অনিচ্ছু রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন এমনটাই। রেলওয়ের আন্দোলনের কারণে ট্রেন যাত্রীরা রয়েছেন চরম দুর্ভোগ।

তবে যাত্রীদের কেউ কেঊ তাই করছেন রেলওয়ে কর্তৃপক্ষকে আগে থেকেই রেল কর্তৃপক্ষ সতর্ক না থাকায় যাত্রীরা হয়রানির মধ্যে পড়েছেন বলে দাবি তাদের।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading