মোংলায় বিএনপি নেতা জুলফিকার আলীর উদ্যোগে কম্বল বিতরণ
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক , মোংলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বি এন পি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে
মোংলা পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকর আলী’র নিজ উদ্যোগে মোংলা পৌরসভার সাধারণ মানুষের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর শহরের ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল মাদ্রাসা মাঠ চত্বরে হতদরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে নিজ হাতে নানা বয়সী মানুষের মাঝে কম্বল বিতরন করেন। সময় পৌর বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গরীব, অসহায়, অসচ্ছল পরিবারগুলো এমন সহযোগিতা পেয়ে খুশি।
পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকর আলী বলেন, পৌর বিএনপির আয়োজনে আমার নিজ অর্থায়নে পৌরসভার সব ওয়ার্ডে শতাধিক অসচ্ছল গরিব পরিবারের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। বিএনপি সব সময় গরিব-দুখী মেহনতী মানুষের পাশে সুখ-দুঃখে আছে এবং থাকবে এবং অদূর ভবিষ্যতে বিএনপি’র পক্ষ থেকে সাধারণ মানুষকে আরো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
এসময়, উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. খোরশেদ আলম, যুগ্ন আহবায়ক এমরান হোসেন, যুবদল নেতা মো. আলাউদ্দিন, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক,সভাপতি সাহেব আলী মল্লিকসহ প্রতিটি ওয়ার্ডের পৌর বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ , অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
