ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
ভাণ্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের নতুন জেলা প্রশাসক আবু সাঈদ ভাণ্ডারিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, জনগণের স্বার্থে প্রশাসনের প্রতিটি সেবা সহজ ও স্বচ্ছ করতে আমি বদ্ধপরিকর। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। ভাণ্ডারিয়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়নের ধারা আরও গতিশীল করা হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্নালী দেবনাথ, ভাণ্ডারিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফিন সরওয়ার, ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমানউল্লাহ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির আকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাণ্ডারিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব বাদশা জোমাদ্দার, শহীদ এমদাদের মা হাসিনা বেগম প্রমূখ। এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। জেলা প্রশাসক সকল প্রস্তাব গুরুত্ব সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এর আগে জেলা প্রশাসক আবু সাঈদ গৌরীপুর ইউনিয়নের আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান, ভান্ডারিয়া বাস স্ট্যান্ডে পাবলিক টয়লেট উদ্বোধন, ভাণ্ডারিয়া থানা ও ভূমি অফিস পরিদর্শন, ১৩ নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
