সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

০ টি মন্তব্য 5 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | ভান্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন | সমবানী

“দেশীয় জাতে,আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নত” এই প্রতিপাদ্যে
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন জিয়া ময়দানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুদেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী দেবনাথ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল হাসান। মেলা ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিদিনই প্রাণিসম্পদের বিভিন্ন আধুনিক প্রযুক্তি, দেশীয় জাতের গবাদিপশু, পোলট্রি, হাঁস-মুরগি, ভেটেরিনারি সেবা ও উদ্ভাধনী কার্যক্রম প্রদর্শন করা হবে।

মেলায় বিভিন্ন ধরনের প্রাণীর সমন্বয় ৩০ টি স্টল প্রদর্শিত হয় এবং প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে পুরস্কার প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, প্রদর্শনীতে আগত খামারিদের জন্য বিশেষ পরামর্শ বুথ, রোগ প্রতিরোধ, পুষ্টি, উন্নত জাতের পরিচর্যা এবং বাণিজ্যিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে নানা দিকনির্দেশনা দেওয়া হবে।

এলাকাজুড়ে প্রদর্শনীকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রাণিসম্পদের এই মেলা পরিদর্শনে আসবেন বলে আশা করছে আয়োজক মহল।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading