বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে

০ টি মন্তব্য 11 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার। কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে | সমবানী

পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীরা নতুন বছরের নতুন বই হাতে পেয়ে আনন্দিত। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে।

তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে এ বছর বই উৎসবের আয়োজন ছাড়াই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারি) সকাল দশটা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগেই বই বিতরণ শুরু করে। প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত বই বিদ্যালয়গুলোতে বিতরণ করা হলেও মাধ্যমিক শাখায় আংশিক বই বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান জানান, কাউখালী উপজেলায় প্রায় ৫ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই হাতে তুলে দেওয়া হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপজেলা সদরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান,


কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষক অফিসার মোঃ রফিকুল ইসলাম, সবুজ কান্তি সিকদার সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান, মাধ্যমিক শাখায় আংশিক বই বিতরণ করা হয়েছে তবে জানুয়ারি মাসের ভিতরেই সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে মন্তব্য করে বলেন, নতুন বছর, নতুন ক্লাস, নতুন বই। পড়াশুনার চাপ কিছুটা বাড়বে কিন্তু আগেই পড়ালেখা শুরু করতে হবে এবং নিয়মিত বিদ্যালয় যেতে হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading