শোকের দিনে খাসি দিয়ে ভুরিভোজ করে নববর্ষ উৎযাপন করলো ওসি
প্রতিনিধিঃ
কুড়িগ্রাম
সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের মৃত্যুতে তিনদিনের শোক ঘোষনা করে সরকার। এসময় আনন্দ উৎসবসহ ইংরেজি নববর্ষ উৎযাপনও সীমিত করে সারা দেশের মানুষ। সেখানে কুড়িগ্রামের কচাকাটা থানার ওসি সোয়েল রানা খাসি জবাই দিয়ে ভুরিভোজের আয়োজন করেন।
এই আয়োজনের খন্ড চিত্র থানার এসআই ও কনষ্টেবল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারও করেন। থানার এসআই ফাইসাল তার ফেসবুক প্রফাইলে খাসি কাটার ছবি একটি ছবি দিয়ে লিখেছেন ২০২৬ সালকে বরণ করতে প্রস্তুতি চলছে। অন্য একটি ছবিতে থানার ওসি ও এসআই ইব্রাহিমের খাবার দৃশ্যের একটি ছবি পোষ্ট করে লিখেছেন কচাকাটা থানার অফিসার্স ইনচার্জ মহোদয়। এছাড়া আরোও একজন কনেষ্টবলকে একি ধরণের পোষ্ট দিতে দেখা যায়। থানার এমন কান্ডে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এছাড়াও একই রাতে স্থানীয় জাতীয় পার্টির ১৫/২০ নেতাকর্মীর সাথে ঘন্টা ব্যাপি আলোচনা ও মিষ্টি বিতরণ কার্যক্রম উপভোগ করেছেন ওসি। জানা যায় স্থানীয় জাতীয় পার্টির নেতা কর্মীরা ৫ কেজি মিষ্টি নিয়ে ওসির সাথে দেখা করতে আসেন। সেই মিষ্টি উৎসব করে বিতরণ করা হয়। এনিয়ে সমালোচনাও হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় ছাত্রদলের নেতা কর্মীরা থানায় গিয়ে প্রতিবাদ করেন।
নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মাইদুল ইসলাম জানান, কচাকাটা থানার অফিসার ইনচার্জ খাসি জবাই করে ভুরিভোজ ও মিষ্টি বিতরণ করে রাষ্ট্রীয় শোক দিবসে ইংরেজি নববর্ষ উৎযাপন করায় আমরা মর্মাহত। আমারা এ খবর পেয়ে ১ জানুয়ারি সন্ধ্যায় চার ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা থানায় গিয়ে প্রতিবাদ করেছি।
\জাতীয় পার্টির কচাকাটা ইউনিয়নের নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসেন জানান, জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ আছে। সেই বিষয়ে ওসিকে অবহিত করতে আমরা গিয়েছিলাম। এসময় বলদিয়া ইউনিয়নের জাতীয় পার্টির নেতা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক কয়েক কেজি মিষ্টি নিয়ে িএসেছিলেন।
বিএনপির কেদার ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী জানান, দেশনেত্রীকে হারিয়ে সারা দেশের মানুষ যখন বেদনায় কাতর তখন কচাকাটা থানায় ওসি ও থানার সকল অফিসার ও কনষ্টেবলগণ ভুরিভোজ ও মিষ্টি বিতরণ করে আনন্দ উৎসব করেন। এ ঘটনার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি । এছাড়াও এ থানার সকল অফিসার অর্থ লেনদেনের মাধ্যমে ফ্যাসিস্টদের পূণর্বাসন করছেন। এ বিষয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে আমরা প্রতিকার চাই।
কচাকাটা থানার ওসি সোহেল রানা জানান, থানায় কোন পার্টি বা ভূরিভোজের আয়োজন করা হয়নি। আমাদের প্রতিমাসের শেষ দিন এমন খাওয়ার আয়োজন করা হয়ে থাকে। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোন আয়োজন করা হয়নি।
সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী–কচাকাটা সার্কেল) মুনতাসির মামুন মুন এবিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
