স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হাতে ঔষুধ ব্যবসায়ী খুন!
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কিশোর গ্যাং হত্যা করলো ঔষধ ব্যবসায়ী স্বামী হাসিবুল ।
বুধবার দিবাগত রাত ২ টার সময় শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত হাসিবুল ইসলাম বাদশা শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি মসজিদ মোড় এলাকায় মা মনি ফার্মেসির মালিক।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, প্রাইভেট নিয়ে ঢাকা হতে বাড়ির সামনে দাড় করিয়ে পাশে ফার্মেসী থেকে আমার স্বামী হাসিবুল ইসলাম বসত ঘরের চাবি আনতে গেলে একই এলাকার আকবর ড্রাইভারের ছেলে রুবেলের নেতৃত্বে ৭/৮ জন কিশোরগ্যাং সদস্য প্রথমে আমাকে উত্ত্যক্ত ও মারধর করে স্বর্ণালংকার নিয়ে যায়। পরে আমাদের সাথে থাকা ছোট ভাই হানিফ ও গাড়ীর চালক শিমুলকেও মারধর করে।
আমাদের আত্মচিৎকার বাড়ির লোকজন ও আমার স্বামী হাসিবুল ইসলাম চলে এসে প্রতিবাদ করে। এসময় রুবেল, অন্তর, রোমানসহ৭/৮ জন সন্ত্রাসী আমার স্বামী হাসিবুলকে মারতে মরতে মাটিতে ফেলে ইটা দিয়ে বুকে আঘাত করে ফেলে যায়। তাদের আঘাতে আমার স্বামী প্রসাব করে ফেলে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে।
হাসপাতাল নেওয়ার পর চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ এসে ঘটনাস্থলের পাশ থেকে অন্তর ও রোমানকে গ্রেফতার করে নিয়ে যায়।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার, বিলাপ করে বলতেছিল, আমি এবং চার সন্তানের দেখাশোনা আর উপার্জনকারী স্বামীকে নির্মমভাবে খুন করা হয়েছে। এখন আমি চার সন্তান নিয়ে কি করবো, কোথায় যাব, কার কাছে যাবো, কিভাবে সন্তানকে মানুষ করবো।
এ ঘটনায় নিহত ব্যবসায়ী হাসিবুলের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে তিন জনের নামে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, রাত সোয়া ৩টার দিকে মৃত অবস্থায় হাসিবুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় । এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যদের মধ্যে অন্তর ও রোমানকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যদের মধ্যে অন্তর ও রোমানকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
