ফুলপুরে নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার জাতীয় সমাজসেবা দিবস পালিত
প্রতিনিধিঃ
মোঃকামরুল ইসলাম খান, ফুলপুর ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলপুরে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুস্থ ও অসহায় রোগীদের মাঝে কম্বল এবং হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তারেক আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর,পুটিয়া এ কে সমাজ কল্যাল সংস্থার সভাপতি নুরুল আলম খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
