শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

০ টি মন্তব্য 2 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | বানারীপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত | সমবানী

বরিশালের বানারীপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি, আধুনিক উপকরণ ও গবাদিপশু প্রদর্শনের জন্য মোট ৩৫টি স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে ছিল নানা উদ্ভাবনী প্রদর্শনী, যা আগত দর্শনার্থীদের দারুণ প্রশংসা কুড়ায়।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে অনুষ্ঠিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাসুম বিল্লাহ।

National Livestock Week and Exhibition 2025 held in Banaripara with colorful arrangements | বানারীপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত | সমবানী

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: প্রনব দত্ত, প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম, সরকারি বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার, তরুণ ছাত্রনেতা মোঃ সাব্বির হোসেন, শিক্ষক ও সফল উদ্যোক্তা আরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, দেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্নত জাতের গরু, মহিষ, ছাগল ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে দুধ, মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধি করা গেলে গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দারিদ্র্য হ্রাসে বড় অবদান রাখা সম্ভব। বক্তারা নিরাপদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ উৎপাদন ব্যবস্থায় সবাইকে সচেতন ও দক্ষ হওয়ার আহ্বান জানান।

প্রদর্শনীতে গবাদিপশু, পোল্ট্রি, ডেইরি পণ্য, পশুখাদ্য, ভ্যাকসিন, রোগ প্রতিরোধ কর্মসূচি, আধুনিক খামার ব্যবস্থাপনা কৌশলসহ নানাবিষয়ক কার্যক্রম তুলে ধরা হয়। উদ্যোক্তারা তাদের নিজস্ব স্টলে দর্শনার্থীদের পণ্য, প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

আয়োজকদের মতে, এ ধরনের প্রদর্শনী নতুন খামারি ও উদ্যোক্তা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে, যা ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নেবে।

অনুষ্ঠান বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পাশাপাশি সহযোগিতা করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading