ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স জানান, মুসলিমদের অন্যতম পবিত্র দিবস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শনিবার সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেনি। একই সঙ্গে স্থলবন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি আরও জানান, একদিনের এ বন্ধ শেষে আগামীকাল রোববার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবারও শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট সবসময় খোলা থাকে। যেকোনো দিবসেই দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চালু থাকে। আজও সেই কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
